







কোরআন মাজীদ হেদায়াতের মূল উৎস। এটা আমাদের সকলেরই জানা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ অনেকেই কুরআনের হিদায়াত থেকে দূরে রয়েছেন।
আমরা অনেকেই মসজিদের ইমামের পিছনে দাড়িয়ে প্রতিনিয়ত নামাজ পড়ছি। অর্থ না বুঝার কারনে কিন্তু আমরা কুরআন তিলাওয়াতের পরিপূর্ণ ভাব অনুভব করতে পারছি না।
অর্থ না বুঝে শুধু শব্দ তিলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। তিনি কোরআন নাযিল করেছেন এটা পরে বুঝে সে অনুযায়ী নিজেদের সার্বিক জীবন পরিচালনা করার জন্য ।
তাই মানুষ যাতে সহজে বুঝতে পারে এবং সাধারণ মানুষের নিকট কুরআনের শিক্ষা সহজ ভাবে উপস্থাপন করতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই সূরা ভিত্তিক তাফসিরের ১৬ টি খণ্ড করা হয়েছে।