























আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কিতাব কুরআনুল কারীমের পরেই যে কিতাবটির অবস্থান, তা হলো সহীহ আল বুখারী। এটি মুসলিম উম্মাহর জন্য জ্ঞানের এক অফুরন্ত ভান্ডার। সেই মহিমান্বিত গ্রন্থটিকে এক মলাটে, সহজে পঠনযোগ্য করে তোলার এক অসাধারণ প্রচেষ্টা “সংক্ষিপ্ত সহীহ আল বুখারী”।
আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সহীহ আল বুখারীর মতো বিশাল গ্রন্থ কীভাবে মাত্র এক খণ্ডে সম্ভব? এর উত্তর হলো, মূল বুখারী শরীফে একই হাদীস বিভিন্ন অধ্যায়ে বারবার উল্লিখিত হয়েছে। এই সংকলনে সেসব রিপিট হওয়া হাদীসগুলো একবারই মাত্র নেওয়া হয়েছে, ফলে মোট ২১৭৫টি হাদীসে পূর্ণাঙ্গ বুখারীর জ্ঞান এক খণ্ডেই পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটি কেবল একটি সংকলন নয়, বরং ইলমে হাদীসের এক অনবদ্য কাজ, যা বুখারীর জ্ঞানকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে ইন শা আল্লাহ। ২০১৪ সালে সৌদি আরবে প্রথম বাংলাতে এই এক খণ্ডের কিতাবটি ছাপা হয়েছিল, যা এই কাজের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে।
| Product | Subtotal |
|---|---|
| ৳ 1,050.00 | |
| Subtotal | ৳ 1,050.00 |
|
Shipping
|
|
| Total | ৳ 1,120.00 |